১৯৯৯ সাল থেকে ভার্চুয়াল ভূবনের বাসিন্দা। ক্রমবর্ধমান বসবাসের কারণে এখন আমি মনে হয় পুরাপুরি ভার্চুয়াল হয়ে গেছি। পেশাগত কারণে মোটামুটি ১২ঘন্টা অনলাইনে থাকতে হয়। বাকী আরো ৩/৪ ঘন্টা কাটাই নিজের জন্য। খারাপ নয়। অবাস্তবতার কামলা খেটে চলি।

প্রতিদিন শত মুখের কথা শুনছি। শত হাসি, অশ্রু বা হাহাকার আমার মনিটরে ভেসে আসে। আমি মুগ্ধ দর্শকের মতোন মোহাচ্ছন্ন হয়ে মানুষের জীবনযাত্রা দেখি। নতুন যাদের সাথে পরিচয় হয়, তারা পরের বার থেকে সব সময়’ই জিজ্ঞেস করেন, “ভালো আছেন?”। আমি বলি হ্যা। আপনি কেমন আছেন? আরে ভাই আমি কেমন করে ব্যাখ্যা করি যে আমার খারাপ থাকার কোন পথই খোলা নাই। তাই বাধ্য হয়ে ভালো থাকি!

এই আমার দেয়ালে পিঠ ঠেকা অবস্থা তার মধ্যেও অনেকে কষ্ট দেয়ার চেষ্টা করে। অবাক হয়ে যাই। কেন বোঝে না যে আমাকে কোন ভাবেই কষ্ট দেয়া যায় না। কারণ আমার কষ্ট পাওয়ারো কোন পথ অবশিষ্ট নেই।

আমি অনেক সুখী একটা মানুষ। যেদিন থেকে আমার দুঃখ বিলাসিতা বন্ধ করে দিয়েছি, আমি অনেক সুখী। তাই হে বান্ধবসকল: অকারণে, অজান্তে বা কষ্টের উদ্রেক করতে যদি আমাকে বেদনার বিষবাষ্প দেখাতে চান দয়াকরে তফাতে থাকুন। আমার এ পথ তোমার থেকে অনেকটাই দূরে। কিন্তু এ পথটা এখনো বেঁকে যায় নি। আমার পথ অনেক সরল এবং মসৃণ।

Tags: , , ,

This entry was posted on Sunday, September 21st, 2008 at 12:04 pm and is filed under আমার ভাবনা, ডায়েরি. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments so far

Gias Ahmed
 1 

It’s nice. I am impressed. Wish your good luck.

September 21st, 2008 at 5:03 pm
 2 

সারছে! আমার ব্লগটা তো ধন্য হয়ে গেল! গিয়াস ভাই অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি নাই আপনি আমার ব্লগে আসবেন।
ধন্যবাদ।
ধন্যবাদ।

September 21st, 2008 at 5:09 pm
tanny
 3 

Virtual jogoter bashinda, Ami ar kokhono jiggesh korbo na Kemon asen?

September 24th, 2008 at 3:35 pm
 4 

Tanny,
Apni jiggesh korte chaile korben. ami ki bolbo apnake? valo achen to?

September 24th, 2008 at 8:07 pm
Tanny
 5 

Janito valo asen tai ata ar jante chaibo na.
Valo thaken.

September 25th, 2008 at 1:26 pm
towhida mahmood
 6 

মা সব সময় জিজ্ঞাস করে বাবা খেছিস ত??মা যে জালতে পারে ছেলে কেমন আছে তাই আর জিজ্ঞাস করেনা……কেমন আছিস…এ প্রশ্ন করে দুরের জন।বাবা পৃথিবীতে মানুষ বড্ড একা শুধু ভান করে…।তুমি খেও।ঘুমিও,কাজ কর,র ভাল থাকার ভান করো…।।মা

September 28th, 2008 at 1:52 am
Nahla
 7 

Amar kintu onek koeto hoise Lekhata pore……….onnnnnnnnnnneeeeeeeeeeeekkkk……………..eto kosto kore Vhalo thaka????????Haire jibon………….Bolteo pari na je r pari na………..karon parteto amake hobei……..amake apanke……..sobaike…….valo thakun sobai……ontotopokkhe chestata kore jan………

October 13th, 2008 at 8:39 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment