Lutfar Rahman Nirjhar's Blog | ..!

Sep/08

3

একটি বাসর এবং একটি সস্তা বাংলা সিনেমা কিংবা আর একটি বেলতলার গল্প-২

দ্বিতীয় পর্ব:

ডিসেম্বরের ১০তারিখে কুড়িগ্রামের শীত ভয়ঙ্কর। হাড় কাঁপানো শীত। আমি ফুপার বাসা থেকে যখন রেডি হচ্ছি আমার কাজিন বলল গোসল করতে। আমি বললাম এই শীতে গোসল করতে ইচ্ছা করছে না। সে ভয়ঙ্কর রেগে গেল। বাধ্য হয়ে প্রচন্ড ঠান্ডায় ঠান্ডা পানিতে গোসল করতে হলো। অনেক কাল পরে ঠান্ডা পানিতে গোসল। অনেক আদরে বড় হয়েছিলাম। কখনো ঠান্ডা পানির অনুভূতি শীতকালে হয়নি। হয়ে গেল। অনাকাঙ্খিত বিয়ের কোন ভাব মাথায় নেই। মাথায় রয়ে গেল প্রচন্ড শীতের অনুভূতি। শীতল অবস্থা। আমাদের বিয়ের ট্রেডিশনাল পোশাক পাঞ্জাবি। আমি এটা সার্ট এবং জিন্স চাপিয়ে রওনা দিলাম। কোন কষ্ট হলো না। এই কষ্ট হলো ২০০৭ সালে।নির্ঝর: বিবাহ প্রাককালীন ছবি!

২০০৭ সালে আমার বন্ধু এবং কলিগ অনিক রায়হানের বিয়েতে গেলাম। প্রথম বারের মতোন কোন বিয়েতে যাওয়া। আমি মোটামুটি মানের অসামাজিক মানুষ। কখনো কোন সামাজিক অনুষ্ঠানে যাওয়া হয় না। ইচ্ছাও করেনা। মানুষ দেখতে আমার ভালো লাগে। কিন্তু এইসব অনুষ্ঠানে মানুষের বৈচিত্র কম। একি রকমের মানুষ। দেখতে ভালো লাগে না। আমার এই না ভালো লাগা মন নিয়ে আমি অনীকের গায়ে হলুদে গেলাম। অনেক মজার অনুষ্ঠান। গায়ে হলুদ যে এতো মজার প্রগ্রাম আমি জানতাম না। আমার কলিগ মৌলি বলল গায়ে হলুদই নাকি সবচেয়ে মজার অনুষ্ঠান বিয়েতে। সেদিনের সেই মন ভালো করার একটা দিনে হঠাৎ হুহু করে উঠলাম। আহারে! আমার জীবনে কোন গায়ে হলুদ হয় নি। আমার বৌয়ের জন্যও খারাপ লাগল। সে তো আমার মতোন এবনরমাল নয়। স্বাভাবিক একটা মানুষ! তার চাওয়া পাওয়ার মধ্যে নিশ্চই গায়ে হলুদ ছিল, বাসর ছিল!

ছবিটা আমার বিয়ের আগের। শুকনা ছিলাম অনেক!

আমার বাবার নাম নজরুল ইসলাম। কুড়িগ্রামে সবাই তাকে এক নামেই জানে: নজরুল চেয়ারম্যান। অনেক প্রভাবশালী একজন মানুষ। ভালো মানুষ। তার একমাত্র ছেলে আমি। সেই প্রভাবশালী, বিত্তবান পরিবারের একমাত্র ছেলে আমি বিয়ে করতে যাচ্ছি তার ম্যানেজার আর কাজিনদের সাথে নিয়ে, মোটর সাইকেলে করে। এই বিষয়টা আমাকে ভাবায় নি! কিন্তু আমার মা প্রচন্ড কষ্ট পেলেন। মা অনেক কষ্টে বলেছিলেন “ওরা কি একটা পাঞ্জাবিও কিনে আনতে পারে নাই!” এই দুঃখে মা দীর্ঘকাল ওই ফুপুর বাড়িতে যান নাই। আমি এখন চিন্তা করি সেদিনটার কথা! বড় অস্থির একটা দিন ছিল! আমার জন্য অনুভূতিহীন, পরিবারের জন্য শোকের দিন! সেই শোকাহত পরিবারের কাছ থেকে পাঞ্জাবি আশা করাটা যে অযৌক্তিক এটা মা’কে বুঝাবে কে!

২০০২ এর ১০ ডিসেম্বর আমার বিয়ের পর পরই আমি ঢাকা চলে আসি। পর পর মানে তৎক্ষণাৎ। আমার বিবাহিতা স্ত্রীর সাথে আমাকে দেখা করতেও দেয়া হলো না। আমি ঢাকায় এসে বন্ধুদের বললাম বিয়ে করেছি। কেউ পাত্তা দিল না। পাত্তা দেয়ার কথা না। ওরা বাংলা সিনেমা দেখে না। বাংলা সিনেমা হজম করার সামর্থ ওদের নেই।

(চলবে…….)

· · · ·

9 comments

  • emmy · September 3, 2008 at 1:55 pm

    dosto tui ki amaku bolachili…r toke ami bolachilam….pagol ar moto bokches kano….oi somoi uni the akta program chilo….amra preparation nichilam…..dosto…tor bou take kano churi kore dhaka the nia asle na…..hoito tahole……

    Reply

  • Admin comment by Nirjhar · September 3, 2008 at 1:56 pm

    Tore aar Emma re koichilam. Tora haisha uraye dichili!

    Reply

  • emmy · September 3, 2008 at 2:32 pm

    sorry dosto….

    Reply

  • Admin comment by Nirjhar · September 3, 2008 at 3:01 pm

    sorry howar ki ache gadha! better mumu re khuija bair kor. emma re khobor. amra chotto ekta adda dei. onek moja howar kotha.

    Reply

  • Anika Shah Promi · September 3, 2008 at 4:02 pm

    shobdoder nahoe ekhon naiba firyie anlam. nahoe thaklam kichhudin shobdohin hoe……khoti ki?

    Reply

  • Tanny · September 4, 2008 at 11:37 am

    Apni Tokhon keno nia ashen ni Dhaka te Bhabi k. Tahole hoito Aj life ta onnorokom hoto.

    Reply

  • Md Emran Hasan · September 4, 2008 at 3:26 pm

    বেশ সাবলিল ভাবে লিখছেন নির্ঝর ভাই, পড়তে ভালো লাগছে…পরবর্তী পর্বের অপেক্ষায় !

    Reply

  • Engr. Faruque Azam · September 10, 2008 at 11:23 pm

    2nd Episode -e kahini ta aktu slow hoiya gelo Boss !

    Reply

  • sumi · November 10, 2008 at 3:05 pm

    vaia, valo laglo 3rd kisti. tobe moni k firie anen ondhokar theke. o ondhokar e dube jache

    Reply

Leave a Reply

<<

>>