1
একটি বাসর এবং একটি সস্তা বাংলা সিনেমা কিংবা আর একটি বেলতলার গল্প
39 Comments · Posted by Nirjhar in Diary, ডায়েরি
প্রথম পর্ব:
বেলতলা বিষয়ক আমার জ্ঞান ভালোই বলা চলে। নেড়া ছিলাম কিনা সন্দেহ আছে আমার তবে বেলতলার স্মৃতিগুলোন মাথা নেড়া করার মতোই। এই গল্পের শুরুটা অনেক আগেই। প্রথম প্রেম বা বিয়ে সব কিছুর জন্য আমি এই বেলতলাকে নির্ভর করতে পারি।
আমার বিয়েটা হয়েছিল ২০০২ সালের ১০ডিসেম্বর। প্রায় ৫বছর প্রেম করার পর বিয়ে। এই বিয়ে টেকেনি। ৫বছর ঘর করার পরে ঘর ভেঙে যায়। ৫ নাকি ম্যাজিক নাম্বার! আমার জন্য কোন ম্যাজিক নয় বড়ং লজিক এলোমেলো করার মতোন একটা বিষয়। তাই ম্যাজিক বিষয়ক লজিক নিয়ে আর ভাবি না। এই বিয়ে বিষয়ক মাথা নেড়ার আগে থেকে একটা সিনেমা’র শুটিং শুরু হয়। যাকে বলে খাঁটি বাংলা সিনেমা। আমি সেই সিনেমার নায়ক।
কোন এক অদ্ভুত কারণে আমার পরিবার আমার প্রাক্তন স্ত্রীর পরিবারকে পছন্দ করতো না। পরে জেনেছিলাম এই অপছন্দের ইতিহাস নাকি অনেক পুরোনো, দাদাদের সময় থেকে (খাঁটি বাংলা সিনেমা)! আমরা যে বাসায় থাকতাম তার পাশের বাসাতেই আমার স্ত্রীরা থাকত। বাসাটা ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী। প্রথম দিনেই আমার মা বলে দিলেন ভুলেও যেন ওই বাসাস কারো সাথে না মিশি। স্বাভাবিক ভাবেই অনুসন্ধানী হই। এই ভাবে পরিচয় হয়ে যায় সেই বাড়ির সবচেয়ে ছোট্ট মেয়েটির সাথে। এরপর একটু খানি দেখা, একটু খানি ছোঁয়া। একটু চোখের দিকে তাকিয়ে থাকা বা একটু ঘুরতে যাওয়া। বড় মধুর সেই দিনগুলি। প্রথম মাথা খারাপ হয়ে গেল এক বৃষ্টির দিনে। প্রচন্ড বৃষ্টিতে মেয়েটি লাফাচ্ছিল পাগলের মতোন। বড়ই মধুর দৃশ্য। প্রেমে পড়ার জন্য যথেষ্ট। পড়লামো। কারো উচ্ছাস বা দুষ্টমি যে প্রেমের উপাদান হ’তে পারে জানতাম না। নতুন করে নিজেকে দিয়ে জানলাম। আমার জীবনের সস্তা বাংলা সিনেমা শুরু হলো। চলতে থাকলো নিয়তির দিকে। যেহেতু সস্তার সিনেমা তাই নায়ক-নায়িকার সাথে ভিলেনও প্রয়োজন।
ভিলেন হিসেবে আবির্ভাব হলো মেয়ের বোনেরা, চাচারা। আমাদে আগ্রহ আরো বেড়ে গেল। এই রকম বাড়ন্ত অবস্থায় একদিন এক রকম জোড় করেই বিয়ে দিয়ে দিল আমাদের। আমার বয়স তখন ২২বছর ৬মাস। আমার বিয়ের দিন সবাই কাঁদল। আমার বাবাকে জীবনের প্রথম সেদিন কাদতে দেখলাম। আমার বাবা। যাকে জানতাম একটা ভারী মূর্তির মতোন, কখনো টলে নি। তিনি কাদলেন। অঝরেই কাদলেন। আমার হৃদয়টা প্রথমবারের মোন হুহু করে উঠলো। তখনই মনে হলো খুব ভালো কাজ হচ্ছে না এটা।
আমি বিয়ে করতে গেলাম আমার ফুফুর বাড়ি থেকে। আমাকে আমার বাড়ি থেকে বেড় করে দেয়া হলো। একটা সার্ট গায়ে দিয়ে রওনা হলাম। সাথে আমার বাবার ম্যানেজার, আমার ফুফাতো ভাই, আমার চাচাতো ভাই এবং ফুফা। এর পরের ৩০মিনিটের মধ্যেই আমার বেলতলা অধ্যায় শেষ হলো। লুৎফর রহমান নির্ঝর বিবাহিত হয়ে গেলেন।
(চলবে…………………)

cinema · history · kurigram · maariage · nageshwari
39 comments
Leave a Reply
<< একটি বাসর এবং একটি সস্তা বাংলা সিনেমা কিংবা আর একটি বেলতলার গল্প-২






Amit’s Blog
Christoph Jan’s Blog
Emran’s Blog
Hasin’s Blog
Mark Cuban’s Blog
Mehfuz’s Blog
Mithu’s Blog
Mouly’s Blog
Omar Al Zabir
Saqib’s Blog
Shafqat Ahmed’s Blog
Shahed’s Blog
Shahidul News
Magnum
Md Emran Hasan · September 1, 2008 at 4:08 am
নির্ঝর ভাই, লিখতে থাকেন, আর কেউ না হলেও আমি নিয়মিত পাঠক হব । যদিও বুঝতে পারছি এই লেখার মধ্যে বেদনা আছে অনেক, তারপরও আমার ফর্মূলা বলে সেগুলি বের করে দেয়াই বুদ্ধিমানের কাজ ।
Md Emran Hasan · September 1, 2008 at 4:09 am
বাই দা ওয়ে, ব্লগ টা অনেক ভাবের লাগছে, theme টা জোশ !!
Admin comment by Nirjhar · September 1, 2008 at 4:21 am
ধন্যবাদ ইমরান। আমি লিখতে চাই আরো। দেখা যাক কি হয়।
দুঃখ বোধ হওয়ার জন্য দুঃখিত। ভালো থেকো তুমি।
Admin comment by Nirjhar · September 1, 2008 at 4:30 am
Comment notification test. Are you getting my msg emran?
Sunshine Angel · September 1, 2008 at 4:36 am
Great story! Keep it up. I’ll be waiting for it. Please post everyday!
Admin comment by Nirjhar · September 1, 2008 at 4:38 am
Thanks for your comments!
Sunshine Angel · September 1, 2008 at 4:58 am
You’re most welcome!
Admin comment by Nirjhar · September 1, 2008 at 4:59 am
Thanks for you valuable time to write these comments. I am really very happy!
Sunshine Angel · September 1, 2008 at 5:01 am
I’ll be with your blog forever! I’ll be your only reader! Don’t worry. Just keep this up. You’ll find more more reader here.
Please write more about your photos like a photo blog site!
শোহেইল মতাহির চৌধুরী · September 1, 2008 at 5:10 am
বাহ্, কী চমৎকার সুন্দর সাইট।
অনেক অনেক শুভেচ্ছা নির্ঝর।
Shamshad · September 1, 2008 at 10:04 am
Golpo ta bhalo, khothay jeno age shunechhi type kintu Title ta jomeni. Aro bhalo kisur prottasha roilo……..opekkhay roilam porer porbo gulor jonno
Admin comment by Nirjhar · September 1, 2008 at 10:13 am
Montobber jonno dhonnobad. I’ll keep your points in mind!
thanks.
hasin · September 1, 2008 at 11:21 am
লেখাটা কিন্তু সুন্দর হচ্ছে খুব। আপনার লেখার হাত মারাত্মক। চালিয়ে যান গুরু – আমরা আছি পড়ার জন্য।
Admin comment by Nirjhar · September 1, 2008 at 11:24 am
ধন্যবাদ হাসিন ভাই। লেখাটা চালিয়েই যাব ভাবছি!
emmy · September 1, 2008 at 11:30 am
dosto….onnek kosto hoi amon lekha porthe…dosto tor sundor jibon kamona kori sob somoi……
Admin comment by Nirjhar · September 1, 2008 at 11:32 am
এমি,
তোর মনটা অনেক নরম। এতো নরম মন নিয়া থাকিস না। দুনিয়াটা নরম না। দুনিয়া বড় শক্ত জায়গা।
Introvertdreams · September 1, 2008 at 1:12 pm
Onek beshi odbhut lagche nirjhar bhai…….kemon jani odbhut…………
Admin comment by Nirjhar · September 1, 2008 at 1:14 pm
thanks!
Admin comment by Nirjhar · September 1, 2008 at 1:15 pm
kon kotha?
Saqib · September 1, 2008 at 9:50 pm
Apnar lekhay hariye giyechhilam. Shesher dike (cholbe) dekhe koshto pelam. Ek nishshashe pore felte chai.
Admin comment by Nirjhar · September 1, 2008 at 10:24 pm
Thanks saqib! How are you doing?
Onek din dekhi na re vai. acho kemon?
Engr. Faruque Azam · September 2, 2008 at 5:09 am
Nice writing up!
will be waiting for next Episode…..
Admin comment by Nirjhar · September 2, 2008 at 10:08 am
Thanks for your comment!
Rupom · September 2, 2008 at 11:20 am
Great write up it is. Everyone knows it’s very tough to pictorize own life history. But you made this tough thing a very easy one. Simply great to me.
Please continue. I will be waiting for more on this.
Admin comment by Nirjhar · September 2, 2008 at 12:03 pm
Thanks for your comments! Please keep in touch!
Anika Shah Promi · September 2, 2008 at 9:46 pm
shobdora hariye giechhe…..
Admin comment by Nirjhar · September 2, 2008 at 9:52 pm
Shobdoder firiye anun. Shobdohin hoye thaka ki valo?
arif · September 3, 2008 at 12:19 am
khub e jose batik……ami j batik k chini n ei sider batik 2ta 2 manush mone hosse.keep writing.1st fotography nw golpo(true story)…r ki ki protibha ase tmr??????
Admin comment by Nirjhar · September 3, 2008 at 12:21 am
Dhonnobad Arif!
Mirana · September 3, 2008 at 10:22 am
Khub Shundor lekha. I am waiting for next episode.
Admin comment by Nirjhar · September 3, 2008 at 11:29 am
Thanks Mirana! Next episode published! Please have a look!
Mahmud Hasan Khan · September 3, 2008 at 12:18 pm
Same life story like me. But i turn back again successfully. Turn it. When ever, What ever…
Admin comment by Nirjhar · September 5, 2008 at 2:57 am
It is over my friend! And I really hate to start again with!
একটি বাসর এবং একটি সস্তা বাংলা সিনেমা কিংবা আর একটি বেলতলার গল্প-3 | Lutfar Rahman Nirjhar's Blog! · November 9, 2008 at 7:04 am
[...] প্রথম কিস্তি <<<<< [...]
kajori · November 9, 2008 at 2:16 pm
pore zacchi……….
Nahla · November 10, 2008 at 6:14 pm
Premer golpo ta josh…..shunte ebong porte valoi lage………biye ta ektu…….koster tai na?????tobuo…..ekta ghotonato……
Ashekeen · December 29, 2008 at 5:18 pm
Nirjhar vai, keep it up, nice write up
Admin comment by Nirjhar · December 29, 2008 at 8:33 pm
Thanks! How are you doing?
ranacse05 · April 20, 2009 at 9:53 pm
হাল্কা কষ্ট পাচ্ছি !