ভালোবাসি তবু প্রান্তরের ঘাস

যত দূরে যাই, জীবন হাতরাই


পাই শুধু অংকের খেলা

যোজন বিয়োজন, হয়তো জীবন

ফিরে পাই মেলা-না’মেলা।


তবুও আকড়ে ধরে বাঁচিবার সাধ

ক্লীশে, অতিবার; ভয় পাই এ জীবনের

হারানো ভাণ্ডার,

রাত শেষে তবু রাতেই ফিরে যাই!  

এই যে এখন রাত্রির বেলা

আলো আঁধারির খেলা

এসময়ই বসে ভাবেন জীবনানন্দ;

যে জীবন গিয়েছে চলে বহুবার,

জন্মাবার তবুও অকস্মাৎ চারিধার

চেপে ধরে, বুকে উঠে আসে রক্তের প্রতিক্ষা!

সময়, আমার সময়,

তুমি আমার অসময়ে থুথু ফেলে যাও….

This entry was posted in কবিতা and tagged , , . Bookmark the permalink.

One Response to ভালোবাসি তবু প্রান্তরের ঘাস

  1. Anika Shah Promi says:

    khub dukhi dukhi kobita mone holo……
    jeebon-e to jojon biyojon thakbei……
    biyojon er kothagulo nahoe mone na-i ba rakhlen…
    shob kichhur por-o ‘ baachibar shaadh’ roe jae…..shei shaadh tai shombol….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>