ছোটবেলা থেকেই আমার ডায়েরি লেখার অভ্যাস। মাঝপথে এসে আর হলো না। বড় বেলার (!) অনেক মহান (!) পরিবর্তনের সাথে সাথেই ডায়েরি হারিয়ে গেল। তাই ব্লগ লিখব ঠিক করেছিলাম। এটা তো ডায়েরি’ই।

আমি ব্লগ লেখা শুরু করলাম ঢিমা ত্রিতালে। আস্তে আস্তে। সব এলেবেলে ধরনের পোস্ট। আমার কয়েকজন কাছের মানুষ ছাড়া কেউ’ই জানে না এর সম্বন্ধে। খারাপ ছিল না। লিখি এবং নিজের লেখা নিজেই পড়ি। ওয়ার্ড প্রেস আমাকে অনেক স্বাধীনতা দিল। আমিও মজা পেলাম।

আমার ঘনিষ্ঠজন: শিপলু ভাই বললেন আমার তো ব্লগে লেখার বিষয়ের কোন অভাব হবে না। তার যুক্তি হলো যেহেতু আমি Jack of all trade  তাই আমার অনেক সুবিধা। আমি ওনার কথাটা মেনে নিয়ে শুরু করলাম একটু দ্রুত লয়ে।

গতকাল হঠাৎ লক্ষ করলাম আমার ব্লগ পড়েছে মোট ২৯৭জন। প্রথমবারের মতোন ভয় পেলাম। আমি এলেবেলে টাইপের একজন লেখক (?)। যা লিখি আমার এলেবেলে চিন্তা থেকে। এই লেখার আবার পাঠক? বড় ভাবনার বিষয়। বাংলা ভাষাভাষিদের মধ্যৈ কি পাঠযোগ্য বিষয়ের অভাব পড়ল? অভাবনীয়! এবার কী আমাকে লেখক হিসেবে আবির্ভূত হতে হবে? কেমন যেন দায়বদ্ধতার গন্ধ পাচ্ছি! কী দরকার ছিলে এই নাপিতকে ডাক্তারি শেখানোর?

এখন পোস্ট দিতে আর পারছি না। কেমন যেন একটা ভয় ভয় ভাব। খারাপ হয়ে গেল। যাচ্ছেতাই একটা অবস্থা। কী করি বলুন তো?

Tags:

This entry was posted on Thursday, September 18th, 2008 at 2:49 am and is filed under আমার ভাবনা, ডায়েরি. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments so far

hazzaz
 1 

ek kaj koren… ek tv channel khule bosen… oi jinis keu akon r dekhe na temon… so populer hoye jaower chance nai.

September 18th, 2008 at 3:02 am
 2 

Great Idea. Lets do it :D

September 18th, 2008 at 3:03 am
towhida mahmood
 3 

নির…।। সব সময় যদি ভাল লেখালেখি করা যেত লেখার মুল্যায়ন হতনা।তবে তোমার মনের ভাষা আর যাই হোক পাঠ কটু হবেনা।লিখে যাও মা যত দিন আছে তোমার লেখার কদর বাড়বে বৈ ক্বমবেনা।…তোমার লেখার এক্ননিস্ট ভক্ত…।

September 18th, 2008 at 5:40 am
 4 

ধন্যবাদ। দেখি লেখার কি হয়!

September 18th, 2008 at 7:57 am
emmy
 5 

dosto sobar bondhu kopal hoi na….abar onneke likthe chailau pare na…ALLAH toke ai dikh thake kono karponno korenni…..so keep it up dosto…

sotti bolthe tor lekha porle amar mon valo hoye jai…..

September 18th, 2008 at 11:13 am
 6 

Dosto. Thanks.

September 18th, 2008 at 11:35 am
 7 

হেহ হেহ, নিজের ঢোল নিজে পেটাই : আমার ও কিছু অবদান আছে :)

September 19th, 2008 at 1:22 am
 8 

ইমরান,
এটা আসলেই ভয়ের ব্যাপার রে ভাই। কিছুদিনের মধ্যে কিবোর্ড লে-আউট ভুইলা যাব মনে হয়।

September 19th, 2008 at 1:30 am
Lisa Rahman
 9 

Nice writing. Put some sex in it or otherwise it will not be very রশা ( juicy ).

September 20th, 2008 at 12:03 pm
 10 

Lisa,
Not a bad idea. But I will not do that because I don’t have that much knowledge of ROSHA writings. So stay tuned. May be some day I’ll be able to do so.

September 20th, 2008 at 1:56 pm
অারাফাত
 11 

নির্ঝর, এত ভয়ের কিছু নাই। ভালোই লিখতেছো। চালিয়ে যাও।

September 22nd, 2008 at 11:39 am
 12 

ধন্যবাদ। আজকে চালাব ভাবতেছি। :)

September 22nd, 2008 at 11:42 am

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment