Archive for September 16th, 2008

টানা ৫০ঘন্টার বেশী সময় ধরে জেগে আছি। অফিসের কাজে। এখন এক ধরনের ভোঁতা অনুভূতি নিয়ে বসে আছি। কেমন যেন একটা ভবঘুরেদের মতোন ইচ্ছা। প্রচন্ড উচ্চ শব্দে গান শুনছি এখন। বাচ্চু ভাইয়ের গান। ভাঙা মন নিয়ে তুমি.. আর কেঁদ না! আচ্ছা বাচ্চু ভাই, মানুষ মন ভাঙলেই তো কাদে! নাকি?

এই এখন আমি চিৎকার করের গান শুনছি বা শোনার ভান করছি এটা কী আমার কোন ধরনের আশ্রয়? কিন্তু আমি পালাচ্ছি কার থেকে? আমার থেকে তো আমি আর পালাই না। আমাকে আমি ধরে ফেলেছি ঠিকই। কিন্তু কেন এই উদাসী ভাব!

ইউনিভার্সিটিতে পড়ার সময় একবার মা আমাকে দেখতে চলে আসলেন। আমি মা’কে দেখে বললাম “তুমি এসেছো আমি একদম খুশি হই নি।” প্রথম সত্যিকারের স্যাডিস্ট হওয়ার অপচেষ্টা। যার ফলাফল ভালো হয় নি। কুড়িগ্রাম থেকে আমার মা আমাকে দেখতে এসেছিলেন। উনি সঙ্গে সঙ্গেই চলে গেছেন অনেক কষ্ট নিয়ে! আচ্ছা এই কথাটা এখন কেন লিখলাম? আমি কি আমার অতীত নিয়ে অনুশোচনা করছি? এটা তো আমার প্রকাশ নয়। আমার ভঙ্গিও নয়। তবে কেন লিখলাম?

আজকের পোস্টটির শিরোনামটাই ভাবের। এটা আমার এলেবেলে পোস্ট। প্রিয় পাঠক শিরোনাম দেখে বিভ্রান্ত হবেন না। যদিও সময়টা অনেক বিভ্রান্তির তবুও ভ্রান্তজনেদের সঙ্গ নিয়ে ভ্রান্তির খেলা খেলি! স্বার্থক মানব জনম! জলের কিনারায় বসে জল খোঁজার জলাঞ্জলিতা!

16
Sep

iTunes 8!!!

   Posted by: Nirjhar   in Software, Technology

itune Apple releases iTunes 8. I am using it. In this new version it is providing Album artwork in thumbnail view. I am really enjoying this. I have  more than 400GB of MP3 stored in a 1TB WD external HDD. I am really enjoying it.

You can download it from www.apple.com/itunes

Cheers!

Page 1 of 11