এই সিরিজের আগের লেখাগুলো এখানে:

প্রথম কিস্তি <<<<<

দ্বিতীয় কিস্তি <<<<<

৩য় কিস্তি

আমি হোস্টেলে থাকতাম। ওল্ড ডিওএইচএস, বনানী। আমার ইউনিভার্সিটির অনেকের সাথে। আমি বিবাহিত এই তথ্য কেউই পাত্তা দিল না। বেশ কয়েকদিন কেটে গেল। তখন কুড়িগ্রামে কোন মোবাইলের নেউওয়ার্ক ছিল না। যোগাযোগের কোন বুদ্ধি নেই। মনি (আমার স্ত্রী’র নাম) রংপুরে। তার কলেজ খোলা। এর মধ্যে একদিন যোগাযোগ হলো। আর সাথে সাথে চলে গেলাম রংপুর। বিয়ের পর প্রথম বারের মতোন দেখা করতে যাচ্ছি নিজের বউয়ের সাথে। সময়টা ২০০৩ সালের জানুয়ারি।

moni অনেক ভোরে রংপুরে নামলাম। তারপর অপেক্ষা। একটু আলো ফোটার সাথে সাথেই মনি’র হোস্টেলে চলে যাই। “আলো ফোটা খুব ফোটা এক ফোটা ভোরে” কৃষ্ণকলির গান। যাবার একটু পরেই মনি আসে। ভোরের নরম আলো, নির্ঘুম ফোলা চোখ নিয়ে আমি মনির সামনে। মনি্রো চোখ ফোলা, সারারাত উত্তেজনায় ঘুমায় নি। আমার বয়স তখন ২২বছর ৬মাস আর মনি’র ২০। ওর হোস্টেলের ওয়েটিং রুমে দেখা। ওর সাথের অনেক মেয়ে আসল আমাকে দেখতে। পিচ্চি একটা বড় (আমার চেহারা থেকে এখনএ বাচ্চা বাচ্চা ভাব টা গেল না!)! আমি লাজুক ভাবেই সব মন্তব্য হজম করলাম।

আমার গায়ের সুয়েটারটি জার্নিতে নোংড়া হয়েছিল। মনি এটা ধু’তে নিয়ে গেল। এবং জীবনের প্রথম আমার কাপড় ধুতে গিয়ে বিড়াট একটা হাস্যকর ভুল করল। অতি উত্তেজনায় আমার সুয়েটার না ধুয়ে তার রূমমেটের টা ধুয়ে ফেলে আর সেই সুবাদে আমাকে সেই নোংড়াটাই পড়তে হয়েছিল।

বিয়ের ২মাস পর মনি’র ছবি।

আমরা সারাদিন রিকসায় ঘুরলাম। অনেক আত্মিয়’র বাড়িতে গেলাম। তারপর রাত কাটালাম একটা হোটেলে। পরের দিন আরো অ্যাডভানচারাস! আমরা চলে যাই দিনাজপুর, মনি’র খালার বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখা গেল তারা সবাই কুড়িগ্রামে। আবার ফেরত রংপুরে। সেখানে অপেক্ষা না করে আমরা আবার গাইবান্ধায় গেলাম। মনি’র আর এক খালার বাড়িতে। সেখানে আমরা ২দিন থেকে আবারও রংপুরে। এরপর আমার ভাই শাহীন চৌধুরী আমাদের তার বাসায় নিয়ে আসলেন। প্রথম বারের মতোন আন্তরিক উষ্ণ অভ্যর্থনা।

(চলবে……..)

Tags: , ,

This entry was posted on Sunday, November 9th, 2008 at 7:04 am and is filed under Diary, ডায়েরি. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

20 comments so far

emmy
 1 

moni kano nam…………..ai nam a asole kono somossa ase……
tui valo aces to……

November 9th, 2008 at 10:16 am
tanny
 2 

It was very exciting and memorable time. Waiting for 4th kisty.

November 9th, 2008 at 11:21 am
 3 

পরের গুলোন দ্রুত লিখে ফেলছি।

November 9th, 2008 at 1:32 pm
kajori
 4 

ha, druto likhe felun.

November 9th, 2008 at 2:17 pm
 5 

হঠাৎ কি হল????? আর please লেখা টা আর লিখেন। এটা পড়ার পর আরো পরার জন্য মন কু কু করছে! bangla lekha is tough at times…………

November 9th, 2008 at 4:36 pm
Nahla
 6 

etodine amr asha mitilo……..apner bou er chobi…..aro kisu boltam ………na thak……bakigulo sesh koren………

November 10th, 2008 at 5:28 pm
Reza Aarif
 7 

Bhai, likhata fatafati hochche…

November 16th, 2008 at 3:51 am
 8 

Thanks sir. Onek Onek Onek Thanks. :)

November 16th, 2008 at 6:31 am
 9 

সুন্দর, সাবলিল করে লিখেছ নির্ঝর ভাই, চালিয়ে যাও ।

December 5th, 2008 at 5:11 pm
Progoti
 10 

ami janina golper sesh ta ki. Tobe jehetu valobashte ar aksathe thako na, sobita publish kora ki thik holo? tobe etao jene rakho, prottekta manusher jibon bangla cinemar cheyaeo beshi bishshoykor. Tumi bodhoy khub beshi manusher sathe mishoni…..tarporo ami dukhkhito jai ghote thakuk.sudhu anurodh aktorofa likho na.ja likhba bujhe sune likho.

January 1st, 2009 at 2:54 pm
 11 

পারমিশন নেয়া আছে। সুতরাং সমস্যা নেই। আমার এই বিষয়টা সবার সাথে শেয়ার করতে চাই। তাই লিখছি। এটা আমার ব্যক্তিগত ব্লগ। তাই এখানকার সবকিছুই ব্যক্তিগত ইচ্ছার প্রকাশ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

January 1st, 2009 at 3:27 pm
Reza Aarif
 12 

Baaki ongsha koi rey Bhai?

April 23rd, 2009 at 8:34 pm
*Z!oN
 13 

Bhaiya nice page but Bangla porte parche na thik vabe…How can it possible? please tell me…

May 30th, 2009 at 4:09 pm
স্বাতী Swati
 14 

I read 3 episodes but can’t find the rest. How do I get to read the rest? I appreicate your help.
আমি তিনটি পর্ব পরেছি, আর পেলাম না। আপনি কি আরও লিখেছেন? কিভাবে পাব সেগুলো?

May 31st, 2009 at 3:29 am
 15 

বাকী গুলোন এখনো লিখিনি। লিখব। কালকেই লিখব। আপনাকে কি আমি চিনি?

May 31st, 2009 at 3:36 am
monami
 16 

amar ki lakha uchit ami janina…..pore jaschi sudhu…amio er sesh dekhte chai

June 9th, 2009 at 8:46 am
স্বাতী Swati
 17 

আপনার কালকে হয়নি এখনও? নাকি লিখেছেন কিন্তু আমি খুজে পাচ্ছিনা।

June 9th, 2009 at 3:19 pm
 18 

অপেক্ষা করুন। আমি আসলে একটু ব্যস্ত। আপনি মেইলের জবাব দেন না কেন?

June 10th, 2009 at 2:25 am
BIAJID EJAJ
 19 

Your fiction is very interesting & language is very simple to understant which is rare in Bangla.
Go on,we are with you.

June 22nd, 2009 at 4:32 am
 20 

এটা ফিকশন নয়, আমার সত্যিকারের ঘটনা।

June 22nd, 2009 at 4:37 am

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment