Category Archives: কবিতা

শিরোনামহীন

বাহিরে যেমন দেখ, ভিতরে তার থেকে বেশি ক্ষত! পূর্ণিমার রাতে কিন্তু রঙহীন চাদর পড়ে থাকি, তাতে কী? যে যার মতন করে ভেবে নিক। আমাকে স্পর্শ কর, আর তীব্র ভাবে কাছে টানো আমি তো চাঁদের আলোর সাথে মিশে যেহে চাই! আসলে … Continue reading

Posted in কবিতা, লেখালেখি | Tagged , , , | Leave a comment

হারিয়ে গেছে ছেলেবেলা

যতই দেখাও ছন্দ মনের, হাজার রকম চারুকলা যতই শেখাও বুলি তোমার, রঙ-বেরঙের কথাবলা মেঘের পড়ে মেঘ উড়বে, স্বপ্নতুলি হাতে একলা হঠাত্‍ মনে পড়বে তোমার, হারিয়ে গেছে ছেলেবেলা।   ব্যস্ততম শহর কিংবা নিরালা দূপুর গাঁয়ের পথে বেরাও ঘুরে খুঁজতে গল্প রঙিন … Continue reading

Posted in কবিতা, লেখালেখি | Tagged , , , , | Leave a comment

এখন আমি

ভালোবাসার পিদিম ঘরে যে সলতে নড়ে চড়ে তার নীচে পড়ে থাকে ছায়া; সেই ছায়ারি অন্ধকারে হাত বাড়িয়ে চুপিসারে আলো মাখি, কত শত মায়া! ২৯/০৪/২০১১

Posted in কবিতা, লেখালেখি | Tagged , , | Leave a comment

সময়

অনন্ত নিস্তব্ধতা, অথবা কোলাহল, জীবন ঘুরে দাড়ায়, মোচড় দেয় বার বার সময়ের বড় বেদনা বা আশা, ডায়েরির একটা পাতা ভরে যায় চোখে চশমা!

Posted in কবিতা | Tagged , , | Leave a comment

তোমাকে চাই

তোমাকে যখন ভাবি না পরে না ভাবার জন্য খারাপ লাগে তোমাকে যখন ভাবি তখন তোমাকে পরিপূর্ণ দেখতে না পাওয়ায় খারাপ লাগে তোমাকে যখন দেখি না তখন না দেখতে পাওয়ার কষ্টে খারাপ লাগে তোমাকে যখন দেখি তখন তোমাকে পাশে না পাওয়ার … Continue reading

Posted in কবিতা, লেখালেখি | Tagged , , | 5 Comments

ভালোবাসি তবু প্রান্তরের ঘাস

যত দূরে যাই, জীবন হাতরাই পাই শুধু অংকের খেলা যোজন বিয়োজন, হয়তো জীবন ফিরে পাই মেলা-না’মেলা। তবুও আকড়ে ধরে বাঁচিবার সাধ ক্লীশে, অতিবার; ভয় পাই এ জীবনের হারানো ভাণ্ডার, রাত শেষে তবু রাতেই ফিরে যাই!   এই যে এখন রাত্রির বেলা … Continue reading

Posted in কবিতা | Tagged , , | 1 Comment

অবতারনামা : আধুনিক কাল

চারদিকে চাইর চারটা বাঁশ তার মইধ্যে একটা খাটাস খাটাসের তিন হাত পা সামনে দুইটা গ্লাস একটায় যোগফল আর একটায় শুদ্ধ তরল পাইনসা খেলা খেলে খাটাস খট্টানি তালে তিন অঙ্গের নৃত্য খালি চলে; নৃত্য ঘুরণ পাকে চউখ গুলান চাইয়া থাকে করে … Continue reading

Posted in কবিতা | Tagged , , , | Leave a comment