8
Mar
বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতখানো বান্ধাইলি!
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফোটে
যার সঙ্গে যার ভালোবাসা সেইতো মজা লোটে লো।
আমার জামাই ধান বায় হরিণডাঙার মাঠে লো হরিণডাঙার মাঠে
সোনা দেহে ঘাম ঝরে দেইখা পরান ফাটে লো!
বকুল ফুল…
শাওন ভাদর মাসে জামাই আদর করে লো
জামাই আদর করে
ইচ্ছে জামাই করব আদর দানা তো নাই ঘরে লো
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
এই গানটা প্রথম শুনি সেইন্টমার্টিনে ঘুড়ি উৎসবে। কনক আদিত্যের কন্ঠে। অনেক ভালো ছিল সময়টা। সবাই মিলে নেচে নেচে গান। অনেক আনন্দের ছিল সময়। সেইন্টমার্টিন নিয়ে আমি কিছু লিখি নি এখনো। লিখব। এটা ওয়ার্ম আপ লেখা।
