Posts Tagged ‘schoolhood’

আমাদের দেশে স্কুল জীবনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মাত্র ১০ক্লাস পরেই! অথচ বাইরের দেশে অনেকদিন পর্যন্ত শব্দটা থেকেই যায় জীবনের সাথে। যেমন গ্রাডুয়েশন স্কুল। বড়ই আফসোস!

ফেসবুকের কল্যাণে আমার সাথে অনেকের বন্ধুত্ব হয়েছে নতুন করে। এদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ জনের নাম আনিকা শাহ প্রমি। সে এই বছরে এসএসসি পরীক্ষা দেবে। প্রমি আমাকে কয়েকদিন আগে ফোন করে বলল  যে সে খুবই আপসেট! কারণ হিসেবে বলল তার স্কুল জীবন শেষ হয়ে যাচ্ছে! আমি বুঝতে পারলাম।

স্কুলের কথা মনে পড়তেই আমারো খারাপ লাগল! বড়ই দুষ্টমির একটা সময়!

প্রমি আমার গভীর দুঃখবোধ হচ্ছে। তোমার সাথে একাত্মতা!

*****************************************************

সংশোধন: প্রমি এই বছর নয়, সামনের বছর পরীক্ষা দেবে।

Page 1 of 11