Posts Tagged ‘worker’
আমার গ্রাম এবং শ্রমিক
ছবির মানুষটার নাম মনে নেই। তবুও একটু পরিচিতি পর্ব ফরমার আকারে দিচ্ছি।
নাম: অজানা
পেশা: ট্রাক শ্রমিক
বয়স: ৫০ (আনু:)
গ্রাম: রাঙ্গালীর বস্
উপজেলা: নাগেশ্বরী
জেলা: কুড়িগ্রাম।
এইভাবে দেয়ার অর্থ হলো আমি ওনার পোট্রেট করেছি। যদিও তাকে চিনি গ্রাম্যসূত্রে, তবুও তিনি আমার মডেল।
ছবিটা আনুমানিক ৩বছর আগের তোলা। তারিখ মনে নেই।
এবার ঈদে বাড়ি যাচ্ছি না। ঈদের পরে যাব। এবার গিয়ে পোট্রেট কালেকশন বাড়িয়ে ফেলব। দেখা যাক কী হয়!

শ্রমজীবি মানুষেরা…
ছবিটা আমার বাড়ির পাশ থেকে তোলা। রায়গঞ্জ, কুড়িগ্রাম। কুড়িগ্রামের ইটের ভাটা গুলোতে মহিলা শ্রমিকদের উপস্থিতি লক্ষণীয়। প্রায় ২বছর আগের তোলা ছবি এটি। গতকাল রাতে আমার ফ্লিকারে ছবিটা পোস্ট করি।
কাঁচা ইটের ওজন অনেক বেশী হয়। এই কাজ সাধারণত মহিলারা করেন না। ইটের ভাটায় মহিলারা মূলত রাবিশ পরিষ্কার, ভাঙা ইট সরিয়ে ফেলা, কয়লা সরবরাহ করা এবং ফিল্ড পরিচ্ছন্ন রাখার কাজ করে থাকেন। সবার মজুরি হয় প্রতিদিনের হিসেবে।






















